মুফতি আবুল হাসান মুহাম্মাদ আব্দুল্লাহ ১ম পর্বটি পড়তে ক্লিক করুন শরীয়তের দৃষ্টিতে এমএলএম যেহেতু এই মজলিসে উপস্থিত সকলেই কোনো না কোনো ফতোয়া বিভাগ বা তাখাসসুস-এর সাথে জড়িত তাই এমএলএম-এর শরয়ী হুকুম নিয়ে আলোচনার পূর্বে ফিকহুল মুআমালা তথা ব্যবসা-বাণিজ্য ও লেনদেন সংক্রান্ত কিছু মৌলিক কথা আরজ করছি। সীমিত সময়ে অনেক কিছুই হয়ত বলা সম্ভব হবে না। তাই মোটা মোটা কয়েকটা কথা বলব। ফিকহুল মুআমালার মাসআলাগুলোর জবাব দেওয়ার পূর্বে করণীয় ১ নতুন ...